বাগেরহাটের ফকিরহাট উপজেলার কাঁঠালতলা এলাকা থেকে লিমা বেগত (২৫) নামে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে এই লাশ উদ্ধার করা হয়।
নিহত গৃহবধূ লিমা ওই এলাকার হানিফ হাওলাদারের স্ত্রী। তিনি অন্তঃসত্ত্বা ছিলেন বলে জানা গেছে।
পুলিশ ও স্থানীয়রা জানান, ওই এলাকার সুপারি বাগানে গাছের সাথে গলায় ওড়না দেওয়া অবস্থায় ওই নারীর ঝুলন্ত লাশ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। ফকিরহাট মডেল থানার পুলিশ ঘটনাস্থল গিয়ে লাশ উদ্ধার করে বাগেরহাট সদর হাসপাতাল মর্গে পাঠায়।
এবিষয়ে ফকিরহাট মডেল থানার অফিসার ইনচার্জ আবু জাহিদ শেখ জানান, ময়নাতদন্তের রিপোর্ট আসলে মৃত্যুর আসল রহস্য জানা যাবে।
ইত্তেফাক/জামান
