মুক্তিযোদ্ধাদের ভাতা বাড়ানো হবে: ফারুক খান

আপডেট : ১৯ ডিসেম্বর ২০১৭, ১৭:৩৫
 
গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য লে. কর্নেল (অব) মুহাম্মদ ফারুক খান বলেছেন, আওয়ামী লীগ সরকার গঠন করে মুক্তিযোদ্ধাদের সব ধরনের সুযোগ সুবিধা দিয়েছে। ধাপে ধাপে ভাতা বাড়ানো হয়েছে। ভবিষ্যতে ভাতা আরো বাড়ানো হবে। 
 
তিনি মঙ্গলবার গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার ভাটিয়াপাড়া মুক্ত দিবস উপলক্ষে ভাটিয়াপাড়া রেলওয়ে মাঠে মুক্তিযোদ্ধা ও মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী জনতার সমাবেশ প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
 
জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা চৌধূরী এমদাদুল হকের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন ঢাকা রেঞ্জের ডিআইজি চৌধূরী আব্দুল্লাহ আল মামুন, অতিরিক্ত জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন, জাতীয় শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মো. সিরাজুল ইসলাম, গোপালগঞ্জ মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বদরুদ্দোজা বদর, মুক্তিযোদ্ধা জুলফিকার আলী জুয়েল, এসএম মজিবর, কাশিয়ানী উপজেলা আওয়ামী লীগের সাভাপতি মুক্তিযোদ্ধা মোক্তার হোসেন, ঢাকা দক্ষিণ মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নার্গিস রহমান, আয়োজক কমিটির সভাপতি একেএম মানোয়ারুল করিম লাবলু খান, সদস্য মেহেদী হাসান প্রমুখ। 
 
ইত্তেফাক/আরকেজি