চৌগাছায় এমপি মনিরের গণসংযোগ

আপডেট : ১৯ ডিসেম্বর ২০১৭, ১৯:২৬
যশোরের চৌগাছা উপজেলার বিভিন্ন ইউনিয়নে বাজারে গণসংযোগ করেছেন, যশোর জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও যশোর-২ (চৌগাছা-ঝিকরগাছা) সংসদ সদস্য অ্যাডভোকেট মনিরুল ইসলাম মনির। তিনি দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে বাজারের সকল দোকানদারসহ দলমত নির্বিশেষে সর্বস্তরের মানুষের সঙ্গে কুশল ও শুভেচ্ছা বিনিময় করেন। 
 
এ সময় তিনি স্থানীয় মুরুব্বীদের সঙ্গে দেখা করেন এবং তাঁদের শারীরিক অবস্থার সার্বিক খোঁজ খবর নেন। মনিরুল ইসলাম বলেন, একাত্তরের পরাজিত দোসররা দেশের স্বাধীনতা চায়নি। তাই তারা তখন দেশের মুক্তিকামী মানুষের সঙ্গে বিরোধিতা করেছিলো। এখনও সেই দোসররা দেশের উন্নয়নকে বাধাগ্রস্ত করতে ষড়যন্ত্র করে যাচ্ছে। 
 
তিনি বলেন, সকল ষড়যন্ত্রকে উপেক্ষা করে মুক্তিযুদ্ধে পরাজিতদের হাত থেকে দেশকে রক্ষায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আবারো ক্ষমতায় আনতে হবে। এ সময় তিনি সকল নেতৃবৃন্দকে আগামী একাদশ নির্বাচনের জন্য প্রস্তুত এবং সতর্ক অবস্থায় থাকার জন্য আহ্বান জানান।
 
ইত্তেফাক/সাব্বির