রাজশাহীতে শুরু হয়েছে বিডিজবস 'চাকরি মেলা'

আপডেট : ২০ ডিসেম্বর ২০১৭, ০৮:৪২
 
প্রথমবারের মতো শিক্ষানগরী রাজশাহীতে বিডিজবস আয়োজন করেছে 'চাকরি মেলা'। রাজশাহী শহরের প্রাণকেন্দ্রে নিউ উত্তরা কমুইনটি সেন্টারে দুই দিনব্যাপী চাকরি মেলা অনুষ্ঠানের উদ্বোধন করা হয় গতকাল ১৯ শে ডিসেম্বর।
 
'চাকরি মেলা'র উদ্বোধন করেন বিডিজবসের চিফ কমার্শিয়াল অফিসার প্রকাশ রায় চৌধুরী।
IMG0
৩০টির বেশি কোম্পানি (ঢাকার ২০টি) ২০০-র বেশি পদে লোক নেবার জন্য অংশগ্রহণ করছে এই মেলায়। প্রথম দিন ৫,০০০-এর বেশি চাকরিপ্রাথী সিভি জমা দিয়েছে বিভিন্ন কোম্পানি বুথে। বাছাইকৃত প্রার্থীদের আজ সারাদিন ইন্টারভিউ নেওয়া হবে একই জায়গায়।
 
ইত্তেফাক/আনিসুর