রাজাপুরে খাল থেকে মো. ফয়সাল নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার রাতে উপজেলার মঠবাড়ি ইউনিয়নের বদনীকাঠি বাজারসংলগ্ন খাল থেকে লাশ উদ্ধার করা হয়।
ফয়সাল বরিশাল জেলার মেহেন্দিগঞ্জ থানার চর ফেনুয়া গ্রামের মো. ছিদ্দিক হাওলাদারের ছেলে। তিনি বালুনদী নামে একটি বালুর জাহাজে রান্নার কাজ করতেন।
মঙ্গলবার রাতে উপজেলার সাউথপুর ব্রিজ এলাকা থেকে সহকর্মী আল-আমিন ফয়সালকে ঐ বালুর জাহাজ থেকে ফেলে দেয়। এ ঘটনায় ফয়সালের সহকর্মী আল-আমিন ও জাকিরকে আটক করেছে রাজাপুর থানা পুলিশ।
রাজাপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জাহিদ হোসেন জানান, মৃত্যুর সঠিক কারণ জানতে লাশ ময়না তদন্তের জন্য ঝালকাঠি মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা রুজু করা হয়েছে।
