নওগাঁর মান্দায় চতুর্থ শ্রেণির এক স্কুলছাত্রীকে ধর্ষণ অভিযোগে থানায় মামলা হয়েছে বলে জানা গেছে। আজ বুধবার সকাল ৮টার দিকে এই মামলা হয়েছে।
জানা গেছে, মান্দা উপজেলার একটি প্রাইমারি স্কুলের চতুর্থ শ্রেণির ওই ছাত্রী গতকাল মঙ্গলবার সন্ধ্যার দিকে বাড়িতে একা ছিলও। এসময় ওই এলাকার আব্দুল গফুরের ছেলে শাহিন আলম (২৬) অস্ত্রের মুখে জিম্মি করে তাকে জোরপূর্বক ধর্ষণ করে। ভিকটিমের চিৎকারে এলাকাবাসী এগিয়ে আসলে ধর্ষক পালিয়ে যায়।
ভিকটিমের মা জানান, ঢাকায় চাকরিরত আমার মেজ মেয়ের বাসায় বেড়াতে গেলে ধর্ষক সুযোগে পেয়ে এ অপকর্ম করেছে। এ ঘটনায় মেয়ের বড় বোন ধর্ষকের বিরুদ্ধে আজ বুধবার সকাল ৮টার দিকে থানায় একটি মামলা দায়ের করেছেন।
এ ব্যাপারে মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনিছুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আসামি পলাতক থাকায় গ্রেফতার করা যায়নি। তাকে গ্রেফতারের চেষ্টা চলছে।
ইত্তেফাক/জামান
