ব্রাহ্মণবাড়িয়ায় নারীসহ ৩ অপহরণকারী আটক

আপডেট : ২০ ডিসেম্বর ২০১৭, ১৪:৫৭
 
ব্রাহ্মণবাড়িয়ায় দুই নারীসহ অপহরণকারী চক্রের সক্রিয় তিন সদস্যকে আটক করেছে পুলিশ। আজ বুধবার সকালে শহরের বিরাসা এলাকার একাটি ভাড়াটিয়া বাসা থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলো, জলি আক্তার(৩২) কলি বেগম(২২) ও রাসেল মিয়া (১৮)। 
 
পুলিশ জানায়, হুমায়ূন কবির নামের এক ব্যক্তিকে কৌশলে আটকে রেখে মুক্তিপণ দাবি করে অপহরণ কারীরা। আমরা অপহৃত ব্যক্তির পরিবারের তথ্য মোতাবেক বিকাশে টাকা আনার সূত্র ধরে  নারীসহ  অপহরণকারী চক্রের ৩ সদস্যকে আটক করি। এরা দীর্ঘদিন যাবত একটি সংঘবদ্ধ সিন্ডিকেটের মাধ্যমে বিভিন্ন কৌশল অবলম্বন করে শহরসহ আশেপাশের এলাকায়  চাঁদা আদায়সহ বিভিন্ন  অপরাধ সংঘটিত করছে।
 
সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নবীর হোসেন বলেন,  আটককৃতদের বিরুদ্ধে অপহরণের ঘটনাসহ অনৈতিক কর্মকাণ্ডের মাধ্যমে  নান অপরাধে জড়িত থাকার অভিযোগ রয়েছে। এ ঘটনায় থানায় মামলা রুজু করা হয়েছে।
 
ইত্তেফাক/এমআর