মৎস্য ও প্রাণী সম্পদমন্ত্রী মোহাম্মদ ছায়েদুল হকের মৃত্যুতে তার আত্মার প্রতি শান্তি কামনা করে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের যৌথ উদ্যোগে আজ বুধবার স্থানীয় ডাক বাংলো প্রাঙ্গণে এটি অনুষ্ঠিত হয়।
উপজেলা আওয়ামী লীগ সভাপতি ডা. রাফিউদ্দিন আহমেদের সভাপতিত্বে দোয়া মাহফিলে জেলা পরিষদ প্যানেল চেয়ারম্যান আসাদুজ্জামান চৌধুরী, জেলা পরিষদ সদস্য হাজি মো. ফারুকুজ্জামান ফারুক, চাতলপাড় ইউপি চেয়ারম্যান শেখ আবদুল আহাদ, ধরমণ্ডল ইউপি চেয়ারম্যান বাহার উদ্দিন চৌধুরী, সদর ইউপি চেয়ারম্যান আবুল হাসেম, গোকর্ণ ইউপি চেয়ারম্যান মো. হাসান খান, ভলাকুট ইউপি চেয়ারম্যান মো. রুবেল মিয়া, বীর মুক্তিযোদ্ধা হাজি আবদুল বাকি, প্রধান শিক্ষক মো. আবদুর রহিম, বাংলাদেশ আওয়ামী প্রজম্মলীগের কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি ইঞ্জিনিয়ার ইখতেশামুল কামাল, আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট জামাল উদ্দিন চৌধুরী, উপজেলা যুবলীগ সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম বেলায়েত, উপজেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক মোজাম্মেল হকসহ জনপ্রতিনিধি, দলীয় নেতাকর্মী ও বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
পরিবারের পক্ষ থেকে প্রয়াত মন্ত্রীর একমাত্র ছেলে ডাক্তার এ এস এম রায়হানুল হক দোয়া মাহফিলে অংশ নেয়। তিনি সবার প্রতি কৃতজ্ঞতা জানান ও তার পিতার আত্মার শান্তি কামনায় দোয়া চান। সদ্য প্রয়াত মৎস্য ও প্রাণী সম্পদমন্ত্রী অ্যাডভোকেট ছায়েদুল হকের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিল পরিচালনা করেন পীরজাদা কাজী মাওলানা আলাউদ্দিন আহমেদ।
উল্লেখ্য, গত শনিবার সকাল সাড়ে ৮টার দিকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন অবস্থায় বর্ষীয়ান নেতা মন্ত্রী অ্যাডভোকেট ছায়েদুল হক শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
ইত্তেফাক/জামান
