মাগুরা জেলা পুলিশের উদ্যোগে বুধবার ৬১ জন মুক্তিযোদ্ধা পুলিশ সদস্য ও তাদের পরিবারের সদস্যদের সম্মাননা প্রদান করা হয়েছে।
জেলা পুলিশ সুপারের সম্মেলন কক্ষে দুপুরে আয়োজিত এ সম্মাননা অনুষ্ঠানে পুলিশ সুপার মুনিবুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার তারিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার মাগুরা সদর সার্কেল কাজী আহসান হাবীব, সহকারী পুলিশ সুপার ছয়রুদ্দীন আহমেদ, সহকারী পুলিশ সুপার কনক কুমার দাস, মুক্তিযোদ্ধা পুলিশ সদস্য নজরুল ইসলাম প্রমুখ।
ইত্তেফাক/ইউবি
