ফকিরহাটে আব্দুর রব শেখ নামে এক মাছ ব্যবসায়ীর কাছ থেকে পুলিশ ২০ হাজার টাকা ছিনতাই করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার রাতে খুলনা-মংলা মহাসড়কের উপজেলার যুগীখালী সেতুর পাশে এ ঘটনা ঘটে।
পুলিশ সদস্য শাহনেওয়াজ পিরোজপুর পুলিশ লাইনে কর্মরত আছেন। তিনি খুলনার রূপসা উপজেলার লবনচরা এলাকার বাসিন্দা। মাছ ব্যবসায়ী আব্দুর রব শেখ ফকিরহাট উপজেলার লখপুর গ্রামের আলী আকবর শেখের ছেলে।
পুলিশ সুপার পংকজ চন্দ্র রায় বলেন, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। সত্যতা পাওয়া গেলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
ইত্তেফাক/আরকেজি
