গৌরনদীতে পৃথক সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত

আপডেট : ২০ ডিসেম্বর ২০১৭, ২৩:৪৩

আজ বুধবার সকালে গৌরনদীতে পৃথক সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত হয়েছে। ঢাকা-বরিশাল মহাসড়কে গৌরনদী উপজেলার বার্থী তাঁরা মায়ের (কালী) মন্দিরের কাছে এ দুর্ঘটনা ঘটে। যাত্রাবাহী লোকাল বাসের চাপায় ঘটনাস্থলেই পথচারী নাঈম ফকির (২৫) নামে একজন নিহত হয়। নাঈম এলাহী অটো রাইস মিলের শ্রমিক। নিহত নাঈম ফকির পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলার ঘোষকাঠি গ্রামের বাবুল ফকিরের ছেলে। এ সময় বাসের ধাক্কায় এক ভ্যানচালক আহত হয়। আশঙ্কাজনক অবস্থায় ভ্যানচালক জাচ্চু মিয়া হাওলাদার (৩৫)কে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

অপরদিকে, একইদিন দুপুরে উপজেলার বাটাজোর অশ্বিনী কুমার মাধ্যমিক বিদ্যালয়ের কাছে মহাসড়কে দুর্ঘটনায় মিলন মোল্লা (২০) নামে একজন নিহত হয়েছে। জানা গেছে, নিহত মিলন মোল্লা তার নসিমন চালিয়ে কাছেমাবাদের দিকে যাচ্ছিলেন। এ সময় বরিশালগামী যাত্রাবাহী লোকাল বাসটির সঙ্গে তার মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।

মিলন মোল্লা গৌরনদী উপজেলার কাছেমাবাদ গ্রামের মোশারফ হোসেন মোল্লার পুত্র। দুর্ঘটনার পর বাসটির চালক পালিয়ে যায়।

ঘাতক বাস দুইটিকে আটক করেছে গৌরনদী হাইওয়ে থানা পুলিশ। দুইটি দুর্ঘটনার বিষয়ে গৌরনদী হাইওয়ে থানার ওসি মো. শাহাদাত হোসেন নিশ্চিত করেছেন।

ইত্তেফাক/নূহু