বন্দর থানার মামলায় জেএমবির ২ সদস্য গ্রেফতার

আপডেট : ২০ ডিসেম্বর ২০১৭, ২৩:৫৩

জেএমবির দুই সদস্যকে গ্রেফতার করেছে নারায়ণগঞ্জের র‌্যাব-১১। মঙ্গলবার রাতে রাজধানীর সায়েদাবাদ বাসস্ট্যান্ড এলাকা থেকে জেএমবির সারোয়ার গ্রুপের সক্রীয় এই দুই সদস্যকে গ্রেফতার করে র‌্যাব।

 

গ্রেফতারকৃতরা হলো-মোঃ মিজানুর রহমান ওরফে আব্দুল্লাহ ওরফে আব্দুল্লাহ আল মিজান (৩৭) ও ইব্রাহীম খলিল ওরফে ইব্রাহীম ওরফে শাহাজাহান (৩০)। তারা নারায়ণগঞ্জের বন্দর থানার ৬৯ নং মামলার এজাহারভুক্ত পলাতক আসামী। তাদের কাছ থেকে জঙ্গীবাদী লিফলেট উদ্ধার করা হয়েছে।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানান র‌্যাব-১১ এর সিনিয়র সহকারী পরিচালক ও অতিরিক্ত পুলিশ সুপার শাকিল আহমেদ।

ইত্তেফাক/নূহু