কুমিল্লায় ইয়াবাসহ নারী গ্রেফতার

আপডেট : ২১ ডিসেম্বর ২০১৭, ১৭:১৮
 
কুমিল্লায় ১২শ’ পিস ইয়াবা ও মাদকদ্রব্য বিক্রির নগদ টাকাসহ রানু বেগম (৪০) নামে এক নারীকে গ্রেফতার করেছে র‌্যাব। নগরীর রেইসকোর্স এলাকা থেকে বুধবার গভীর রাতে গ্রেফতার করে আজ বৃহস্পতিবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়। 
 
জানা যায়, কুমিল্লার র‌্যাব-১১ সিপিসি-২ এর একটি দল সোমবার রাতে নগরীর রেইসকোর্স এলাকায় অভিযান চালায়। এসময় ওই এলাকার সেলিম মিয়ার বাড়িতে তল্লাশি চালিয়ে এক হাজার ২২৮ পিস ইয়াবা, ৮৫ বোতল স্কাফ সিরাপ এবং মাদকদ্রব্য বিক্রির নগদ ৯ হাজার ৬৩০ টাকাসহ সেলিম মিয়ার স্ত্রী রানু বেগমকে গ্রেফতার করা হয়। এ ব্যাপারে বৃহস্পতিবার কোতয়ালী মডেল থানায় মামলা হয়েছে। 
 
কোতয়ালী মডেল থানার ওসি মোহাম্মদ আবু ছালাম মিয়া জানান, বৃহস্পতিবার দুপুরে গ্রেফতারকৃত রানু বেগমকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। 
 
ইত্তেফাক/কেকে