শ্রীমঙ্গলে দেবরের হাতে ভাবি খুন

আপডেট : ২১ ডিসেম্বর ২০১৭, ১৭:৫৯
 
মৌলভীবাজারে শ্রীমঙ্গলে দেবরের হাতে ছালেকা বেগম (৫৩) নামে এক ভাবি খুন হয়েছেন। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১১ টার দিকে উপজেলার ভূনবীর ইউনিয়নের আলিসারকুল গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ঘাতক মো. নুর মিয়াকে (৪০) আটক করেছে পুলিশ।
 
জানা যায়, বৃহস্পতিবার সকাল ১১ টার দিকে নিহত ছালেকা বেগম বাড়িতে বাসন ধোয়ার কাজ করছিলেন।তখন তার দেবর পেছন থেকে এসে কুড়াল দিয়ে এলোপাতাড়ি কোপ দেন। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি।
 
স্থানীয় ইউপি সদস্য মো. জালাল মিয়া জানান, ঘাতক নুর মিয়া মানসিক একজন রোগী। তিনি দীর্ঘ দিন সিলেট চিকিৎসাধীন ছিলেন। মাঝে মাঝে নুর মিয়া মানসিক উত্তেজনা বাড়লে শিকল দিয়ে বাড়িতে বেঁধে রাখা হতো। 
 
শ্রীমঙ্গল থানা অফিসার ইনচার্জ কে এম নজরুল ইসলাম বলেন, নিহতের ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌছে আমরা ঘাতক মো. নুর মিয়াকে গ্রেফতার করি। ঘাতক নুর মিয়া খুনের ঘটনায় প্রাথমিক স্বীকারোক্তি দিয়েছেন। নিহত ছালেহা বেগমের মরদেহ মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। 
 
ইত্তেফাক/কেকে