আশুলিয়ায় তিন ইটভাটাকে জরিমানা

আপডেট : ২১ ডিসেম্বর ২০১৭, ১৮:৫১
 
পরিমাপে কারচুপির অপরাধে আশুলিয়ার তিনটি ইটভাটাকে তিন লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। বৃহস্পতিবার আশুলিয়া বাসস্ট্যান্ড সংলগ্ন সুরমা ব্রিকস, মর্ডান ব্রিকস ও স্টাইল ব্রিকসকে এক লাখ টাকা করে মোট তিন লাখ টাকা জরিমানা করা হয়েছে। 
 
অভিযান পরিচালনার সময় উপস্থিত ছিলেন- অধিদপ্তরের পরিচালক সৈয়দ তওহিদুর রহমান, উপ-পরিচালক কামাল উদ্দীন ও উপ-পরিচালক মঞ্জুর মো. শাহরিয়ার।
 
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জানিয়েছে, এই ইটভাটাগুলো বাংলাদেশ স্ট্যান্ডার্ট এর চেয়ে পরিমাণে ছোট আকারে ইট তৈরি ও বিক্রয় করছে। ফলে প্রতারিত হচ্ছে ভোক্তারা। এ ধরণের কারচুপির কারণে তিনটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। 
 
 
ইত্তেফাক/ইউবি