গুরুদাসপুরের খাদিজা নিখোঁজ

আপডেট : ২১ ডিসেম্বর ২০১৭, ২২:০৯
 
বাড়ির পাশ থেকে বুধবার বিকালে নিখোঁজ হয়েছে শিশু খাদিজা (৭)। বৃহস্পতিবার পুলিশসহ গ্রামবাসী খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি। এব্যাপারে শিশুর চাচা মুরশিদ ভক্তি বৃহস্পতিবার দুপুরে গুরুদাসপুর থানায় সাধারণ ডায়েরি করেছেন।
 
খাদিজা উপজেলার খুবজিপুর ইউনিয়নের বিলশা গ্রামের মনিরুল ইসলাম ভক্তির মেয়ে। খাদিজা বিলশা দাখিল মাদরাসার ২য় শ্রেণির ছাত্রী। গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ দিলীপ কুমার দাস জানান, নিখোঁজের বিষয়টি গুরুত্বসহকারে দেখা হচ্ছে। 
 
ইত্তেফাক/অারকেজি