লোহাগাড়ায় এক যুবককে কুপিয়ে হত্যা

আপডেট : ২২ ডিসেম্বর ২০১৭, ০০:৪৮

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার বড়হাতিয়া এলাকায় মোজাম্মেল হক(৩০) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার সকালে উক্ত এলাকার কুমিরাঘোনায় ঘটনাটি ঘটে। তিনি বড়হাতিয়া এলাকার মৃত মফজলুর রহমানের ছেলে।

লোহাগাড়া থানার উপ-পুলিশ পরিদর্শক মো: সোহরাওয়ার্দী জানান, সকালে বাগানে গাছ কাটার শ্রমিকদের সকালের নাস্তা দিতে যায় মোজাম্মেল হক। ফেরার পথে কুমিরাঘোনা গ্রামের লালমতি বাপেরকাটা পাহাড় এলাকায় তাকে কুপিয়ে ফেলে রেখে যায় দুর্বৃত্তরা। ঐ পথ দিয়ে লোকজন ক্ষেতে যাওয়ার সময় তার রক্তাক্ত লাশটি পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়।

ঘটনাস্থল থেকে পুলিশ লাশটি থানায় নিয়ে আসে।

ইত্তেফাক/নূহু