স্বরূপকাঠিতে বিদ্যুত্স্পৃষ্টে চাচা-ভাতিজার মৃত্যু হয়েছে। নিহতরা হলেন মো. রেজাউল (৩৫) ও মো. ফরিদ (১২)। বৃহস্পতিবার রাতে উপজেলার বলদিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
জানা গেছে, সত্তার মিয়া তার নিজ জমিতে ইদুর মারার জন্য অবৈধভাবে বিদ্যুত্ সংযোগ দিয়ে রাখে। এটা জানা ছিলো না রেজাউল ও ফরিদের। তারা রাত সাড়ে আটটার দিকে ওই জমিতে মাছ শিকার করতে গেলে বিদ্যুত্স্পৃষ্ট হন। পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিত্সক মৃত ঘোষণা করেন।
পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তে পিরোজপুর মর্গে প্রেরণ করেছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। রেজাউল ঐ ্গ্রামের মো. ইয়াকুব আলীর এবং ফরিদ মো. নান্না মিয়ার ছেলে।
ইত্তেফাক/এএম।
