সুপিরিওর বিল্ডার্স এন্ড ইঞ্জিনিয়ার্সের সভা অনুষ্ঠিত

আপডেট : ১১ এপ্রিল ২০১৯, ২২:৩৬

গ্রাজিডিও ব্র্যান্ড-এর বাসবার ট্রাংকিং সিস্টেম এর বাংলাদেশি একমাত্র পরিবেশক হিসেবে সুপিরিওর বিল্ডার্স এন্ড ইঞ্জিনিয়ার্স লি. রাজধানীর একটি হোটেলে এক সভার আয়োজন করে। সভায় গ্রাজিডিও-এর ব্যবস্থাপনা পরিচালক লুকা রিগাজ্জী প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

গ্রাজিডিও, ইটালী বাসবার ট্রাংকিং সিস্টেমের বিশ্বব্যাপী একটি পরিচিত নাম। বাসবার ট্রাংকিং সিস্টেম বৈদ্যুতিক ক্যাবলের নিরাপদ ও সর্বাধুনিক বিকল্প হিসেবে বহুল পরিচিত। সভায় সুপিরিওর বিল্ডার্স এন্ড ইঞ্জিনিয়ার্স লি.-এর উপ-ব্যবস্থাপনা পরিচালক রেজোয়ান আহসান, পরিচালক রেজভী উল আহসান, সুপিরিওর বিল্ডার্স এন্ড ইঞ্জিনিয়ার্স লি.-এর ঊর্ধ্বতন কর্মকর্তাসহ বিভিন্ন প্রতিষ্ঠানের উপদেষ্টাগণ উপস্থিত ছিলেন। -প্রেস বিজ্ঞপ্তি