বেনাপোলে কাস্টমসের হয়রানির প্রতিবাদে সমাবেশ

আপডেট : ২২ ডিসেম্বর ২০১৭, ১৮:৩৯
 
বেনাপোলে কাস্টমসের হয়রানি-অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে শুক্রবার দুপুরে বিক্ষাভ মিছিল ও সমাবেশ করেছে বেনাপোল বন্দর ব্যবহারকারী বিভিন্ন সংগঠন ও বন্দর হ্যান্ডলিং শ্রমিকরা। পাসপোর্ট যাত্রী হয়রানি এবং ঘুষ ও দুর্নীতি বন্ধ না হলে আগামীতে বৃহৎ কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানান বন্দর রক্ষা কমিটির সভাপতি জেলা পরিষদ সদস্য মো. ওহিদুজ্জামান।
 
শুক্রবার বন্দর রক্ষা কমিটির সভাপতি ওহিদুজ্জামানের নেতৃত্বে বিশাল একটি র‌্যালি বন্দর এলাকা থেকে চেকপোস্ট কাস্টম পর্যন্ত প্রদক্ষিণ করে। পরে কাস্টম ইমিগ্রেশনের ভেতরে সমাবেশ করেন তারা। শ্রমিক নেতা মো. কলিমোল্লা জাহাঙ্গীর আলম জানান, ঘুষ ও দুর্নীতি বন্ধে বেনাপোল কাস্টম কমিশনারের কাছে অভিযাগ দেওয়া হবে। 
 
ইত্তেফাক/আরকেজি