আগামীতে আর প্রশ্নপত্র ফাঁসের ঘটনা ঘটবে না: গণশিক্ষামন্ত্রী

আপডেট : ২২ ডিসেম্বর ২০১৭, ২২:০৬
 
'শেখ হাসিনা যুদ্ধাপরাধীদের বিচার করেছেন। তিনি ছাড়া অন্য কেউ প্রধানমন্ত্রী বা সরকার প্রধান হলে যুদ্ধাপরাধীদের বিচার হতো না। দেশের টাকায় পদ্মাসেতু নির্মাণ করেছেন। তিনি একজন সফল রাষ্ট্রনায়ক।' 
 
প্রাথমিক ও গণশিক্ষা বিষয়ক মন্ত্রী মোস্তাফিজুর রহমান শুক্রবার দুপুরে নড়াইলের লোহাগড়ার কেডিআরকে মাধ্যমিক বিদ্যালয়ের দুদিনব্যাপী শতবর্ষ পূর্তি উৎসবের উদ্ধোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে তিনি এসব কথা বলেন। তিনি আরো বলেন, প্রশ্নপত্র ফাঁসের সাথে একটি স্বার্থান্বেষী মহল জড়িত। সরকার এ ব্যাপারে সচেষ্ট রয়েছে। আগামীতে আর প্রশ্নপত্র ফাঁসের ঘটনা ঘটবে না।
 
মুক্তিযোদ্ধা মুন্সি নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন নড়াইল-২ আসনের সংসদ সদস্য শেখ হাফিজুর রহমান, লায়ন এমকে বাশার, নড়াইলের জেলা প্রশাসক মো. ইমদাদুল হক চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার জাহিদুল ইসলাম, অতিরিক্ত চিফ জুুডিশিয়াল ম্যাজেস্ট্রেট সাইফুল ইসলাম মোল্লা, সাবেক অতিরিক্ত সচিব রবিউল ইসলাম, খন্দকার মিজানুর রহমান প্রমুখ। 
 
ইত্তেফাক/আরকেজি