শাওনের সাক্ষাৎকারে হুমায়ূন আহমেদের জীবনী নির্ভর বই

আপডেট : ২৩ ডিসেম্বর ২০১৭, ১০:১৮
 
নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের জীবনী নিয়ে সাক্ষাৎকার ভিত্তিক বই আসছে এবারের অমর একুশে গ্রন্থমেলায়। হুমায়ূনপত্নী মেহের আফরোজ শাওনের সাক্ষাৎকার নিয়ে বইটি লিখছেন কবি শোয়েব সর্বনাম। বইটি হুমায়ূন আহমেদের জীবনের নানান অপ্রকাশিত ঘটনা নিয়ে সাজানো হয়েছে বলে জানা গেছে।
 
বইটির বিষয়ে শাওন বলেন, লেখকের সঙ্গে হুমায়ূন আহমেদের অনেক অজানা কাহিনী নিয়ে খোলামেলা আলাপ হয়েছে।
 
বইয়ের রচয়িতা শোয়েব সর্বনাম জানালেন, এই বইটিতে হুমায়ূন আহমেদের জীবনের অনেক অপ্রকাশিত গল্প তুলে আনা হয়েছে, যা কৌতুহলি পাঠকদের অনেক প্রশ্নের উত্তর দিবে।
 
 
প্রসঙ্গত, মোস্তফা সরোয়ার ফারুকীর ‘ডুব’ চলচ্চিত্র হুমায়ূনের ‘জীবনী নির্ভর’ বিতর্ক অনেকটাই অমীমাংসিত। ‘এটি হুমায়ূনের বায়োপিক, এর মধ্যে হুমায়ূনকে ছোট করা হয়েছে’ দাবি করে শাওন ছবিটি বন্ধের দাবি জানিয়েছিলেন। পরে কিছুটা সেন্সরের কাচিতে কাটা পড়ে মুক্তি পায় ডুব। ছবিটি মুক্তির মাস দুয়েকের মধ্যেই হুমায়ূনের ‘অজানা অধ্যায়’ নিয়ে বই প্রকাশের খবর এলো।
 
২০১৮ সালের বইমেলায় বইটি পাওয়া যাবে।