মোহনগঞ্জে মাছের জলাশয় নিয়ে সংঘর্ষ নিহত ১

আপডেট : ২৩ ডিসেম্বর ২০১৭, ০৯:৩৩
 
নেত্রকোনার মোহনগঞ্জে শুক্রবার বিকালে মাছের জলাশয়ের আধিপত্য বিস্তারের ঘটনাকে কেন্দ্র করে দুইপক্ষের মধ্যে সংঘর্ষে মো. আব্দুস ছালাম (৩০) নামে এক কৃষক নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন অন্তত আরো ১০ জন।
 
এরমধ্য আশঙ্কাজনক অবস্থায় মোহাম্মাদ আলী ওরফে সোনা মিয়া (৮০), মো. এনামুল হক রতন (৪৫) ও মো. আবুল কালামকে (৩৬) ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
 
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার সমাজ সহিলদেও ইউনিয়নের জয়পুর গ্রামের পাশে কচুয়া নামক হাওরে জয়পুর গ্রামের সোনা মিয়ার সাথে আ. মোতালেব ও আ. বারেকের লোকজনদের সাথে দুইটি জলাশয়ের মালিকানা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল।
 
মোহনগঞ্জ থানার ওসি আনসারী জিন্নাত্ আলী জানান, ঘটনার সাথে জড়িতদের  গ্রেপ্তারের চেষ্টা চলছে। এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে। শনিবার সকালে লাশ ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।
 
ইত্তেফাক/এএম।