কুমিল্লায় বন্দুকযুদ্ধে ২ ‘ডাকাত’ নিহত

আপডেট : ২৩ ডিসেম্বর ২০১৭, ০৯:৪০
 
কুমিল্লার দেবিদ্বারে পুলিশের সঙ্গে ‌বন্দুকযুদ্ধে দুই ‘ডাকাত’ সদস্য নিহত হয়েছেন বলে জানা গেছে। শনিবার ভোরের দিকে হাতিমারা এলাকায় এ ঘটনা ঘটে।
 
পুলিশ সূত্রে জানা গেছে, পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ডাকাত দলের দুই সদস্য ঘটনাস্থলেই নিহত হন। তবে তাদের পরিচয় জানাতে পারেনি পুলিশ।
 
নিহতদের লাশ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
 
ইত্তেফাক/এএম।