লালপুরে গাছি খুন

আপডেট : ২৩ ডিসেম্বর ২০১৭, ১১:২২
 
নাটোরের লালপুর উপজেলার মোহরকয়া পেয়াদাপাড়া গ্রামে আরজ আলী (৫০) নামের এক গাছি খুন হয়েছেন। শনিবার সকালে এ ঘটনা ঘটে।
 
জানা যায়, বাড়ির পাশের খেজুর গাছ থেকে রস নামিয়ে ফিরছিল আরজ আলী। এ সময় দুর্বৃত্তরা তার পেটে চাকু দিয়ে আঘাত করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিহত আরজ আলী ওই গ্রামের মৃত আব্দুস সোবহানের ছেলে।
 
লালপুর থানার ওসি আবু ওবায়েদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। রিপোর্ট লেখা পর্যন্ত থানায় মামলা হয়নি বলে তিনি জানান।
 
ইত্তেফাক/জামান