যশোরে সন্ত্রাসীদের গুলিতে টিপু সুলতান (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন। শনিবার বেলা ১২টার দিকে শহরের টিবি ক্লিনিকের মোড়ে এ ঘটনা ঘটে।
টিপু সুলতান বেজপাড়া-টিভি ক্লিনিক এলাকার মোহাম্মদ আলীর ছেলে। টিভি ক্লিনিক মোড়ে তার একটি সিঙ্গাড়া-পুরির দোকান ছিলো।
জানা গেছে, বেলা ১২টার দিকে অজ্ঞাতপরিচয় সন্ত্রাসীদের গুলিতে টিপু সুলতান গুরুতর আহত হন। তাত্ক্ষণিক স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিত্সকরা তাকে মৃত ঘোষণা করেন।
ইত্তেফাক/এএম।
