বগুড়ার থানা পুলিশ খয়বর আলী (৩২) ও বেল্লাল হোসেন (৩২) নামের দুই সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেফতার করেছে।
শেরপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) বুলবুল ইসলামের নেতৃত্বে উপ-সহকারী পুলিশ পরিদর্শক আব্দুস জাব্বারসহ পুলিশ ফোর্স নিয়ে গত শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। পৃথক দু’টি মামলায় সাজাপ্রাপ্ত আসামি শেরপুর উপজেলার দারুগ্রামের আলতাফ আলীর ছেলে খয়বর আলী ও কহিতকুল গ্রামের আব্দুল হামিদের ছেলে বেল্লাল হোসেনকে তাদের নিজ বাড়ি থেকে গ্রেফতার করে। খয়বর আলী এবং বেল্লাল হোসেন দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। পরে পুলিশ তাদেরকে জেলহাজতে প্রেরণ করেছে বলে থানা পুলিশ জানিয়েছেন।
ইত্তেফাক/এমআই
