যশোর জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও যশোর-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মনিরুল ইসলাম মনির বলেছেন, যেকােনো মূল্যে আগামী ৩১ ডিসেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনার যশোরের জনসভা সফল করতে হবে। আমাদের সকল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে।
শনিবার সকাল সাড়ে ১১টায় চৌগাছা উপজেলার ফুলসরা ইউনিয়ন পরিষদ হলরুমে শেখ হাসিনার জনসভা সফল করার লক্ষ্যে প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মনিরুল ইসলাম বলেন, 'সারা বাংলার অভিভাবক, জনবান্ধব, শিক্ষাবান্ধব, গণতন্ত্রের মানসকন্যা, জননত্রেী শেখ হাসিনা আমাদের মাঝে আসছেন। এ উপলক্ষে যশোরে উৎসবের আমেজ বইছে। যশোরব্যাপী ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।
তিনি বলেন, সকল উপজেলার পাশাপাশি চৌগাছা, ঝিকরগাছার পক্ষ থেকে আমরাও ব্যাপক প্রস্তুতি নিয়েছি। আমরা যেকোনো মূল্যে প্রধানমন্ত্রীর জনসভাকে জনসমুদ্রে পরিণত করবো। এ সময় প্রধানমন্ত্রীর জনসভা সফল করার লক্ষ্যে চৌগাছার সকল নেতাকর্মীর প্রতি বিভিন্ন দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন এমপি মনির।
ফুলসরা ইউপি চেয়ারম্যান মেহেদী মাসুদ চৌধুরীর সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন, চৌগাছা উপজেলা আওয়ামী লীগের বিলুপ্ত কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা শাহাজান কবির, সহসভাপতি মিজানুর রহমান শান্তি মৃধা, যুগ্ম-সাধারণ সম্পাদক মাস্টার সিরাজুল ইসলাম, পৌর মেয়র নূরউদ্দীন আল-মামুন হিমেল, জেলা পরিষদের সদস্য দেওয়ান তৌহিদুর রহমান তৌহিদ, উপজেলা ভাইস চেয়ারম্যান দেবাশীষ মিশ্র জয়, উপজেলা আওয়ামী লীগের সাবেক আইন বিষয়ক সম্পাদক ও যশোর জেলা আইনজীবী সমিতির নবনির্বাচিত সাধারণ সম্পাদক শাহানুর আলম শাহিন, চৌগাছা মৃধাপাড়া মহিলা কলেজের অধ্যক্ষ মোস্তানিছুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম মিয়া, সাবেক শ্রম বিষয়ক সম্পাদক সিরাজুল ইসলাম রাজ, ৬নং ওয়ার্ড কাউন্সিলর আতিয়ার রহমান, উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, পাশাপোল ইউপি চেয়ারম্যান ওবাইদুল ইসলাম সবুজ।
আরো উপস্থিত ছিলেন, সিংহঝুলী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান রেজাউর রহমান রেন্দু, ধুলিয়ানী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. আলাউদ্দীন আলা, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক জিয়াউর রহমান রিন্টু, সিংহঝুলী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সামছুর রহমান টিয়া, সাধারণ সম্পাদক হাফিজুর রহমান নিপু, ফুলসারা ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি আলতাফ হোসেন প্রমুখ।
ইত্তেফাক/আরকেজি
