রেলমন্ত্রী মুজিবুল হক বলেছেন, গোল্ডেন হেন্ডসেকের মাধ্যমে রেলপথকে ধ্বংস করে দিয়েছে বিএনপি সরকার। বর্তমান সরকারের আমলে রেলে শতভাগ উন্নয়ন সম্ভব হয়েছে। রেলের উন্নয়নের কারণে সড়ক পথের উপর যাত্রীদের চাপ অনেকটা কমে গেছে।
শনিবার দুপুরে নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার কাজীর হাট শহীদ আমান উল্লাহ পাবলিক উচ্চ বিদ্যালয়ের মাঠে বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রছাত্রী পুনর্মিলনী ও ৭০ বছর পূর্তি উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উদযাপন কমিটির আহ্বায়ক প্রাক্তন ছাত্র ও সড়ক পরিবহন মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা মো. আবু নাসের টিপু। এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, নোয়াখালী-০৩ (বেগমগঞ্জ) আসনের সংসদ সদস্য মামুনুর রশিদ কিরন, নোয়াখালী জেলা পরিষদ চেয়ারম্যান ডা. জাফর উল্ল্যাহ, পারটেক্স গ্রুপের চেয়ারম্যান সাবেক এমপি এমএ হাসেম, নিরাপদ সড়ক চাই আন্দোলনের আহ্বায়ক চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন, জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি জয়নাল আবেদীন প্রমুখ।
ইত্তেফাক/আরকেজি
