নওগাঁয় পৃথক সড়ক দুর্ঘটনায় বৃদ্ধা ও প্রতিবন্ধী নিহত হয়েছেন। শনিবার বিকেলে নওগাঁ সদর ও ধামইরহাট উপজেলায় এ দুর্ঘটনাটি ঘটে।
নিহতরা হলেন, সদর উপজেলার জগৎসিংহপুর গ্রামের মোসলেম উদ্দিনের ছেলে শারীরিক প্রতিবন্ধী রাব্বী (২৪) এবং ধামইরহাট উপজেলার করাইডাঙ্গা গ্রামের মৃত শফিউদ্দিনের ছেলে বৃদ্ধা হবিবর রহমান নোবাই (৭০)।
নওগাঁ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোরিকুল ইসলাম বলেন, জগৎসিংহপুর গ্রামে বাড়ির পাশে প্রতিবন্ধী রাব্বী রাস্তা পার হওয়ার সময় একটি ট্রাক্টর তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যায়। পরিবারের কোন অভিযোগ না থাকায় থানায় মামলা হয়নি।
ধামইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুল ইসলাম বলেন, বৃদ্ধা হবিবর রহমান উপজেলার সাহাপুর মোড়ের রাস্তা পার হচ্ছিলেন। এ সময় বিপরীত দিক থেকে দ্রুত গতিতে আসা একটি ট্রাক্টর তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। ঘটনায় একটি ইউডি দায়ের করা হয়েছে।
ইত্তেফাক/আরকেজি
