বালিয়াকান্দিতে ইত্তেফাকের প্রতিষ্ঠাবাষির্কী পালন

আপডেট : ২৪ ডিসেম্বর ২০১৭, ১২:৩৭
 
বহুল প্রচারিত দৈনিক ইত্তেফাক পত্রিকার ৬৫তম প্রতিষ্ঠাবাষির্কী আজ রবিবার রাজবাড়ীর বালিয়াকান্দিতে পালন করা হয়েছে। প্রতিষ্ঠাবাষির্কী উপলক্ষে সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে কেক কাটেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আবুল কালাম আজাদ। 
 
এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও ইত্তেফাকের বালিয়াকান্দি সংবাদদাতা রঘুনন্দন সিকদার, উপজেলা প্রকৌশলী সজল কুমার দত্ত, আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক এহসানুল হাকীম সাধন, সাংগঠনিক সম্পাদক হারুন অর রশিদ হারুন, সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আলমগীর হোসেন মোল্যা, বিআরডিবির চেয়ারম্যান আ. মালেক খান, মুক্তিযোদ্ধা আ. খালেক মণ্ডল, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কামরুজ্জামান কামরুল, যুগ্ম-সম্পাদক মো. সোহেল মিয়া, কোষাধ্যক্ষ গোলাম মোর্তবা রিজু, সাংবাদিক তনু সিকদার সবুজ।
 
ইত্তেফাক/কেকে