চাঁদপুরের হাজীগঞ্জে আসাদ (১৭) নামে এক কিশোরকে গলাকেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। আসাদ ৩ নম্বর কালচোঁ উত্তর ইউনিয়নের খিলপাড়া পাড়া প্রধানীয়া বাড়ির রফিকের ছেলে।
আজ রবিবার সকালে হাজীগঞ্জ উপজেলার খিলাপাড়া মজুমদার বাড়ির পশ্চিম পাশের মাঠে গলাকাটা আসাদের দেহ পড়ে থাকতে দেখে লোকজন স্থানীয় হাজীগঞ্জ থানা পুলিশকে খবর দেন।
আসাদের মৃতদেহের পাশে একটি বড় কসটেফ পড়ে থাকতে দেখা যায়। ধারণা করা হচ্ছে, মুখে টেপ লাগিয়ে গলা কেটে হত্যা করা হয়েছে।
জানা যায়, শনিবার রাত ৮ ঘটিকার সময় সহপাঠীরা আসাদের কাছে ব্যাটমিন্টন খেলার ফেদার চাইলে আসাদ একটু পরে কিনে দিব বলে চলে যান। সকালেই স্থানীয় লোকজন নিহত আসাদের রক্তাক্ত লাশ দেখতে পায়।
আসাদের পরিবার সূত্রে জানা যায়, আসাদকে রাত থেকে অনেক খোঁজাখুজি করেও পাওয়া যায়নি।
হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জাবেদুল ইসলাম বলেন, খবর পেয়ে লাশ থানায় নিয়ে আসি।তাকে হত্যার বিষয়টি খতিয়ে দেখছি।
ইত্তেফাক/কেকে
