মনপুরায় আনন্দ র্যালি, আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে দৈনিক ইত্তেফাক পত্রিকার ৬৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। আজ রবিবার সকাল ১১ টায় মনপুরা উপজেলা সংবাদদাতার উদ্যোগে মনপুরা প্রেস ক্লাবে অনুষ্ঠানের আয়োজন করা হয়।
দৈনিক ইত্তেফাক সংবাদদাতা মো. ছালাহউদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. সোহাগ হাওলাদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মো. ছালাহউদ্দিন হেলাল, অফিসার ইনচার্জ মো. শাহীন খান,উপজেলা স্বাস্থ্য প প কর্মকর্তা ডা. মো. মাহমুদুর রশিদ, প্রেসক্লাব সভাপতি মো. আলমগীর হোসেন।
আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মনোয়ারা বেগম মহিলা কলেজের অধ্যক্ষ মো. মহিউদ্দিন আহম্মদ,মাধ্যমিক শিক্ষা অফিসার খান মো. টিপু সুলতান, উপজেলা মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার আবুল কাশেম মাতাব্বর, মনপুরা বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিরুল ইসলাম ফিরোজ, উপজেলা সহকারী কৃষিকর্মকর্তা বাবু গোপিনাথ দাস প্রমুখ।
অনুষ্ঠান শুরুর প্রথমে প্রেস ক্লাব চত্বর থেকে একটি আনন্দ র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে প্রেস ক্লাবে চত্বর এসে শেষ হয়। র্যালি শেষে আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠিত হয়। প্রেসক্লাব সম্পাদক মো. অহিদুর রহমান অনুষ্ঠানটি সঞ্চালন করেন।
এসময় প্রেসক্লাবের সাবেক সভাপতি ও মনোয়ারা বেগম মহিলা কলেজের সহকারী অধ্যাপক মো. মাহবুবুল আলম শাহীন, সহ-সভাপতি মো. শহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আবদুল্লাহ জুয়েল, যুগ্ম সাধারণ সম্পাদক এসডি দুর্জয়, কোষাধ্যক্ষ আল মামুন, সাবেক সাংগঠনিক সম্পাদক সীমান্ত হেলাল, ভোরের পাতা প্রতিনিধি মো. নজরুল ইসলাম মামুনসহ গন্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
ইত্তেফাক/কেকে
