লালমনিরহাটে ইত্তেফাকের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

আপডেট : ২৪ ডিসেম্বর ২০১৭, ১৫:৫০
 
কেক কাটা ও আলোচনা সভার মধ্য দিয়ে লালমনিরহাটে ইত্তেফাকের ৬৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। কালীগঞ্জ প্রেসক্লাবে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও স্থানীয় সংসদ সদস্য নুরুজ্জামান আহমেদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন।
 
লালমনিরহাট প্রতিনিধি ড.এসএম শফিকুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রফেসর ড. মোজাম্মেল হক ও সাবেক সাংসদ সালেহ উদ্দিন আহমেদ হেলাল। কালীগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক লিটন পারভেজের উপস্থাপনায় এসময় বক্তব্য রাখেন কালীগঞ্জ ইউএনও রবিউল হাসান, উত্তর বাংলা বিশ্ববিদ্যালয় কলেজের সহকারী অধ্যাপক সাহাদাত হোসেন রুবেল, কালীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি ও ইত্তেফাক সংবাদদাতা আমিরুল ইসলাম হেলাল, তুষভান্ডার ইউপি চেয়ারম্যান নুর ইসলাম প্রমুখ। 
 
এসময় কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মজিবর রহমান, মহিলা আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির তথ্য গবেষণা সম্পাদক সৈয়দা রাজিয়া মোস্তফা, ইত্তেফাকের পাটগ্রাম সংবাদদাতা আজিজুল হক দুলাল, আদিতমারী সংবাদদাতা সুলতান হোসেনসহ সাংবাদিক ও পত্রিকার এজেন্টরা উপস্থিত ছিলেন।
 
ইত্তেফাক/আরকেজি