বাগেরহাটে দৈনিক ইত্তেফাকের ৬৫ তম প্রতিষ্ঠা বাষিকী পালিত হয়েছে। রবিবার সকালে আলোচনা ও কেক কাটা অনুষ্ঠানের আয়োজন করা হয়। বাগেরহাট প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাগেরহাট জেলা পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা শেখ কামরুজ্জামান টুকু।
বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি আহাদ উদ্দিন হায়দারের সভাপতিত্বে অনষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন, বাগেরহাট পুলিশ সুপার পংকজ চন্দ্র রায়, প্রবীণ সাংবাদিক অধ্যাপক এবিএম মোশাররফ হুসাইন।
আলোচনায় অংশ নেন, জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এ্যাডভোকেট মোজাফ্ফর হোসেন, বাগেরহাট প্রেসক্লাবের সাবেক সভাপতি মো: দেলোয়ার হোসেন, প্রেসক্লাবের যুগ্ম সাদারণ সম্পাদক শেখ আজমল হোসেন, দৈনিক ইত্তেফাকের জেলা প্রতিনিধি নীহার রঞ্জন সাহা প্রমুখ।
বক্তারা এই ঐতিহ্যবাহী পত্রিকার সাফল্য কামনা করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি কেক কাটেন।
ইত্তেফাক/রেজা
