দৈনিক ইত্তেফাকের পথ চলার ৬৫তম বর্ষে পদার্পণ উপলক্ষে রাজবাড়ীতে বর্ণাঢ্য র্যালী, সুধী সমাবেশ ও কেক কাটার মধ্য দিয়ে উদযাপন করা হয়েছে।
রবিবার সকালে রাজবাড়ী জেলা শিল্পকলা একাডেমীর সামনে থেকে এক বর্ণাঢ্য র্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র্যালী শেষ শিল্পকলা একাডেমীর মিলনায়তনে সুধী সমাবেশের আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
র্যালী ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ীর স্থানীয় সরকার এর উপ-পরিচালক ড. একেএম আজাদুর রহমান।
দৈনিক ইত্তেফাক পত্রিকার রাজবাড়ী জেলা প্রতিনিধি মো. মাহ্ফুজুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড: এ এম খালেক, সিনিয়র সহকারী পুলিশ সুপার(অপরাধ) মো. আছাদুজ্জামান, জেলা শিক্ষা অফিসার সৈয়দ সিদ্দিকুর রহমান, রাজবাড়ী জেলা টেলিভিশন সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক কাজী আব্দুল কুদ্দুস (বাবু)।
এসময় অন্যান্যদের মধ্যে রাজবাড়ী প্রেসক্লাবের সাবেক সভাপতি এটিএম রফিক উদ্দিন, জেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক অসীম কুমার পাল, মো. মনিরুজ্জামান( আরটিভি), মো. রফিকুল ইসলাম(আমাদের সময়), সিনিয়র ফটো সাংবাদিক হালিম বিশ্বাস, হেলাল মাহমুদ (যুগান্তর), কাজী তানভীর মাহমুদ (যমুনা টিভি), আসহাবুল ইসলাম রয়েন( দৈনিক মাতৃকন্ঠ), দেবাশীষ বিশ্বাস (ডিবিসি), রফিকুল ইসলাম(সাহসী সময়), খন্দকার রবিউল ইসলাম( ডেসটিনি) সহ জেলার বিভিন্ন পত্রিকা এজেন্সি, হকার গণ উপস্থিত ছিলেন।
ইত্তেফাক/রেজা
