আলোচনা সভা, কেক কাটাসহ নানা আয়োজনে দৈনিক ইত্তেফাকের প্রকাশনার ৬৫ বছরে পদার্পণ ও প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে জামালপুরে।
জামালপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক দুলাল হোসাইনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জামালপুর জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (উপসচিব)আনোয়ার হোসেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি জামালপুর পৌরসভার মেয়র মির্জা সাখাওয়াতুল আলম মনি, আনজুমান মফিদুল ইসলাম জামালপুর শাখার সভাপতি বিশিষ্ট আইনজীবী মোহাম্মদ আলী জিন্নাহ ও সাধারণ সম্পাদক আইনজীবী মো. নজরুল ইসলাম, জামালপুর জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোখলেছুর রহমান হীরু, বাংলাদেশ টেলিভিশনের বিশিষ্ট সাংবাদিক মোস্তফা বাবুল প্রমুখ। দৈনিক ইত্তেফাকের জামালপুর জেলা প্রতিনিধি এস এম হালিম দুলাল অনুষ্ঠান সঞ্চালনা করেন।
বক্তারা বলেন, কোনো কিছু হারিয়ে গেলে খুঁজে পাওয়া যায়। বদলে গেলে খুঁজে পাওয়া যায় না। ইত্তেফাক ৬৫ বছরেও বদলায়নি। বদলে গেলে ইত্তেফাককে আর খুঁজে পাওয়া যেতে না। মুক্তিযুদ্ধ ও বাংলাদেশ সৃষ্টির অনন্য ইতিহাসের কালের সাক্ষী হয়ে আছে এই ইত্তেফাক। পত্রিকাটি তার সফলতা অর্জনের মধ্যদিয়েই টিকে আছে। সাংবাদিকদের মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী হয়ে দেশের উন্নয়নে লেখালেখি করতে হয়। একজনকে সুযোগ দিলাম। আবার অন্যজনকেও সুযোগ দিলাম। এ রকম হলে চলবে না। গা বাঁচানোর জন্য সবকিছু লেখা বন্ধ রাখা যাবে না। সাংবাদিকদের যা সত্য তাই লিখতে হবে। তাই তফাজ্জল হোসেন মানিক মিয়ার মত দু:সাহসী ক্ষুরধার লিখনি সাংবাদিক হতে হবে।
এসময় উপস্থিত ছিলেন,ইত্তেফাক মেলান্দহ সংবাদদাতা,মানবাধিকার কর্মী শাহ জামালসহ অন্যান্য সংবাদদাতা, বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিকস মিডিয়ার জেলা প্রতিনিধি,বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গ, বিভিন্ন সামাজিক সংগঠনের নের্তৃবৃন্দসহ সুধীজন এসময় উপস্থিত ছিলেন।
ইত্তেফাক/রেজা
