ফকিরহাটে বিপুল উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে উদযাপিত হয়েছে দৈনিক ইত্তেফাকের ৬৫তম প্রতিষ্ঠাবার্ষিকী। রবিবার সকালে ফকিরহাট টাউন নওয়াপাড়া উপজেলা সংবাদদাতার কার্যালয় থেকে র্যালি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে আলোচনা সভা এবং কেক কাটার আয়োজন করা হয়।
আলোচনা সভায় ইত্তেফাকের বর্ণাঢ্য ইতিহাস তুলে ধরেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা আওয়ামী লীগের সভাপতি স্বপন দাশ। ইত্তেফাকের প্রতিষ্ঠাতা মানিক মিয়া স্বাধীনতা সংগ্রামে বিশেষ ভূমিকার কথা উল্লেখ করে তার প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি বলেন, ভাষা আন্দোলন থেকে শুরু করে স্বাধীনতা সংগ্রামসহ সকল গণতান্ত্রিক আন্দোলনে গণমানুষের মুখপত্র হিসেবে বলিষ্ঠ ভূমিকা পালন করেছে ইত্তেফাক।
উপজেলা সংবাদদাতা ফটিক ব্যানার্জীর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার শুবির কুমার মিত্র, পিলজংগ ইউপি চেয়ারম্যান খান শামিম জামান পলাশ। এসময় আরো উপস্থিত ছিলেন চুলকাঠি প্রেসক্লাবের সভাপতি পঙ্কজ কর্মকার, সহ-সভাপতি পিকে অলোক, সম্পাদক সেকেন্দর আলী মোড়ল, সাবেক সভাপতি জিএম মিজানুর রহমান, সা. সম্পাদক মিজানুর রমহান মিঠু, ফকিরহাট প্রেসক্লাবের সা. সম্পাদক আল আওয়াল মনি, যুগ্ম সম্পাদক মান্না দে, কোষাদক্ষ মো. সৈয়দ আলী, সাবেক সম্পাদক ফারুক, রামপাল উপজেলা প্রেসক্লাবের সাবেক সা. সম্পাদক এমএ সবুর রানা প্রমুখ।
ইত্তেফাক/আরকেজি
