ইত্তেফাক সৃষ্টিকাল থেকেই অন্যায়ের সাথে আপস করেনি

আপডেট : ২৪ ডিসেম্বর ২০১৭, ১৬:৫৩
 
ঝালকাঠিতে আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে দৈনিক ইত্তেফাকের ৬৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। জেলা প্রেসক্লাবে রবিবার সকাল ১০টায় আলোচনা সভায় সভাপতিত্ব করেন ইত্তেফাকের জেলা প্রতিনিধি মো. শফিউল ইসলাম সৈকত। 
 
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝালকাঠির অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মানিক হার রহমান। তিনি বলেন, দৈনিক ইত্তেফাক সৃষ্টিকাল থেকেই সত্য প্রতিষ্ঠায় কখনই অন্যায়ের সাথে আপস করেনি। নিরপেক্ষ সাংবাদিকতার দৃষ্টান্ত হিসেবে ইত্তেফাক এখনো মানুষের কাছে গ্রহণযোগ্যতা ধরে রেখেছে। 
 
এতে বক্তব্য রাখেন, ঝালকাঠির প্রবীণ সাংবাদিক ও সম্পাদক এসএম আব্দুর রহমান কাজল, জাতীয় সাংবাদিক সংস্থার সভাপতি ও দৈনিক দূরযাত্রা সম্পাদক জিয়াউল হাসান পলাশ, দৈনিক ইত্তেফাকের কাঠালিয়া প্রতিনিধি আব্দুল হালিম, নলছিটি প্রতিনিধি আক্তারুজ্জামান বাচ্চু, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আহম্মেদ আবু জাফর, একুশে টিভির জেলা প্রতনিধি আজমির হোসেন তালুকদার, প্রথম আলো প্রতিনিধি আসম মাহমুদুর রহমান পারফেজ। এছাড়া উপস্থিত ছিলেন দৈনিক আমার দিন ও ডেইলি ইন্ডাস্ট্রি প্রতিনিধি শফিউল আজম টুটুল, যায়যায়দিন প্রতিনিধি এমদাদুল হক স্বপন, ভোরের কাগজ প্রতিনিধি আব্দুল মান্নান তাওহিদ, মোহনা টিভি প্রতিনিধি মো. রুহুল আমিন রুবেল, বাংলাদেশ প্রতিদিন প্রতিনিধি এসএম রেজাউল করিম, ঝালকাঠি প্রতিক নাট্য গোষ্ঠীর যুগ্ম সাধারণ সম্পাদক মো. আতিকুল ইসলাম বাবলু, সমকাল সুহৃদ সভাপতি আলী ইমাম খান অনুসহ প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়া, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতারা। 
 
ইত্তেফাক/আরকেজি