দৈনিক ইত্তেফাক ৬৫ বছরে পদার্পনে রবিবার সকাল সোয়া ১০টায় মুন্সীগঞ্জ শহরে র্যালি বের হয়। কালেক্টরেট প্রাঙ্গন থেকে র্যালিটি বের হয়ে শহরের লিচুতলা ঘুরে আবার ঈদগাঁ মাঠে এসে শেষ হয়। পরে বেলা ১১টায় জেলা প্রশাসকের সভাকক্ষে জাঁকজমকভাবে কেকে কেটে প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়। এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক সায়লা ফারজানা।
দৈনিক ইত্তেফাক জেলা প্রতিনিধি বাছির উদ্দিন জুয়েলের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি হিসাবে অংশ নেন অতিরিক্ত জেলা পুলিশ সুপার মো. মোস্তাফিজুর রহমান, সিভিল সার্জন ডা. হাবিবুর রহমান, স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক আবু সালেহ মো. মহিউদ্দিন খাঁ, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহা. হারুন-অর-রশিদ, জেলা প্রথমিক শিক্ষা অফিসার পঞ্চানন বালা, পিটিআই ইনস্টিটিউশনের সুপার মুহাম্মদ রকিবুল ইসলাম তালুকদার, মুন্সীগঞ্জ আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট আর্শেদ উদ্দিন চৌধুরী, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার এম কাদের মোল্লা, যুদ্ধকালীন কমান্ডার ফজলুল হক, জেলা শ্রমিক লীগ সভাপতি এটিএম দেলোয়ার হোসেন, সাংস্কৃতিক ব্যক্তিত্ব অভিজিৎ দাস ববি, দৈনিক সভ্যতার আলো সম্পাদক মীর নাসিরউদ্দিন উজ্জ্বল, মুন্সীগঞ্জ প্রেসক্লাব সাধারণ সম্পাদক ভবতোষ চৌধুরী নূপুর, সাংবাদিক আব্দুস সালাম, টঙ্গীবাড়ি প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম, রাশেদুজ্জামান লিটন, জেলা প্রাথমিক সমিতির সভাপতি মো. শাহাবুদ্দিন, উপজেলা প্রধান শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক সাইফুল্লাহ ভূইয়া, যোগিনীঘাট প্রাথমিক বিদ্যায়ের প্রধান শিক্ষক মোজাম্মেল হক, চরকেওয়ার প্রাথমিক বিদ্যালয়ের প্রধান রেজয়ানা পারভীন, আধারিয়াতলা প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইউনুস আলী, মাঠপাড়া প্রাথমিক বিদ্যায়ের অনিমা রানী দাস, কোটগাঁও প্রাথমিক বিদ্যায়ের প্রধান শিক্ষক মাকসুদা আক্তার, চরশীলমন্দি প্রাথমিক বিদ্যায়ের প্রধান শিক্ষক রাবেয়া বষরী, রতনপুর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সালমা বেগম, প্রধান শিক্ষক মো. মোতালেব হোসেন, প্রধান শিক্ষক মো. মনির হোসেন, প্রধান শিক্ষক মো. শাজাহান, বিদ্যানিকেতন প্রি-ক্যাডেট স্কুলের অধ্যক্ষ এসএম ফাহিম ইসলাম, সানরাইস প্রি-ক্যাডেট স্কুলের অধ্যক্ষ মো. দেলোয়ার হোসেন, মিরেশ্বরাই প্রতিভাবান সংগঠনের সভাপতি মো. সুমন মিয়া, সহকারী শিক্ষক মৌতি সাহা, সুরাইয়া বেগম ও সুমনা বেগমসহ শিক্ষক, সাংবাদিক সরকারি কর্মকর্তা, ব্যাংকার, সংগঠক ও বীর মুক্তিযোদ্ধাসহ সর্বস্তরের মানুষ অংশ নেয়।
ইত্তেফাক/ রেজা
