মাগুরায় উৎসব মুখর পরিবেশে র্যালী, কেক কাটা ও আলোচনা সভার মধ্যদিয়ে দৈনিক ইত্তেফাকের ৬৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে রবিবার সকাল ১১টায় মাগুরা জেলা প্রেসক্লাব মিলনায়তনে আনন্দঘন এক অনুষ্ঠানের আয়োজন করা হয় ।
মাগুরা জেলা আইনজীবী সমিতির সভাপতি সিনিয়র অ্যাডভোকেট শফিকুল ইসলাম বাবলুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাগুরা জেলা পরিষদ চেয়ারম্যান পংকজ কুমার কুন্ডু। বিশেষ অতিথি ছিলেন মাগুরা প্রেসক্লাবের সাধারন সম্পাদক শামীম আহমেদ খান , জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি সিনিয়র অ্যাডভোকেট আব্দুল মজিদ, জেলা এনজিও কো-অডিনেটর মো: আব্দুল হালিম, সাংবাদিক হোসেন সিরাজ।
বক্তব্য রাখেন সাংবাদিক আলোক বোস, মাগুরা জেলার ইতিহাস লেখক ডা: কাজী তাসুকুজ্জামান , যুদ্ধকালীন মুক্তিযোদ্ধা কমান্ডার ও সিনিয়র অ্যাডভোকেট আবু আইয়ুব বিশ্বাস প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন দৈনিক ইত্তেফাকের মাগুরা জেলা প্রতিনিধি অ্যাডভোকেট অমিত মিত্র। সমগ্র অনুষ্টানটি উপস্থাপনা করেন কবি সাগর জামান।
আলোচনা সভা শেষে অতিথিবৃন্দ কেক কেটে ইত্তেফাকের ৬৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করেন । বক্তারা মহান স্বাধীনতা যুদ্ধসহ বিভিন্ন ক্ষেত্রে ইত্তেফাকের অবদানের কথা তুলে ধরেন । প্রথমে একটি র্যালী শহর প্রদক্ষিন করে ।
আনুষ্ঠানে সরকারী কর্মকর্তা, রাজনৈতিক নেতা, সাংবাদিক, আইনজীবী, চিকিৎসক, মুক্তিযোদ্ধা, এনজিও প্রতিনিধি, সাংস্কৃতিক কর্মী, সমাজসেবী, ইত্তেফাকের পাঠক, বিভিন্ন শিক্ষা প্রতিষ্টানের শিক্ষার্থী, ইত্তেফাকের উপজেলা প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ উপস্থিত ছিলেন।
ইত্তেফাক/ রেজা
