ফরিদপুরে কেক কাটা ও আলোচনা সভার মধ্য দিয়ে পালিত হয়েছে দৈনিক ইত্তেফাকের ৬৫ তম প্রতিষ্ঠাবাষির্কী। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে রবিবার সকালে ফরিদপুর শহরের সল্টওয়াটার চাইনিজ রেস্টুরেন্টে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, একুশে পদক প্রাপ্ত চিত্র শিল্পী অধ্যাপক মুনসুর উল করীম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন র্যাব ৮ এর কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার রইছ উদ্দিন, সচেতন নাগরিক কমিটি(সনাক) সভাপতি রমেন্দ্র নাথ কর্মকার, প্রবীন শিক্ষাবিদ ও সাংবাদিক জগদীশ চন্দ্র ঘোষ, প্রেসক্লাবের সহ সভাপতি শেখ ফয়েজ আহমেদ।
এসময় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে ইত্তেফাক কে শুভেচ্ছা জানান, সাংবাদিক ও প্রাবন্ধিক মফিজ ইমাম মিলন, প্রথম আলোর ফরিদপুর অফিস প্রধান পান্না বালা, বাংলাদেশ প্রতিদিনের প্রতিনিধি কামরুজ্জামান সোহেল, দি ইন্ডিপেনডেন্ট এর প্রতিনিধি অধ্যাপক আবদুল মতিন ফকিরসহ ফরিদপুরে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদিকবৃন্দ।
এছাড়া প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনায় সভায় ইত্তেফাকের সহকারী সম্পাদক অদ্ব্যয় দত্ব, জেলা প্রতিনিধি তরিকুল ইসলাম হিমেল, সদরপুর প্রতিনিধি আবদুল মজিদ মিয়া বক্তব্য রাখেন। এসময় ভাংগা সংবাদদাতা রমজান শিকদার, নগরকান্দা সংবাদদাতা বোরহান আনিস, সালথা সংবাদদাতা নুরুল ইসলাম নাহিদ উপস্থিত ছিলেন।
ইত্তেফাক/রেজা
