দৈনিক ইত্তেফাকের ৬৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে মুক্তাগাছা সংবাদদাতা মনোনেশ দাসের উদ্যোগে পৌরসভা মিলনায়তনে সকাল সাড়ে ১০টায় কেক কাটা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুক্তাগাছা পৌরসভার মেয়র শহীদুল ইসলাম শহীদ।
বিশেষ অতিথি ছিলেন পৌরসভার ১নং প্যানেল মেয়র রিয়াজ উদ্দিন সিরাজ, কাউন্সিলর মোহাম্মদ আলী, কাউন্সিলর মির্জা হানিফ, উপজেলা শিক্ষক সমিতির সাবেক সভাপতি ইব্রাহিম মাস্টার, উপজেলা সাংবাদিক ফোরাম আহ্বায়ক ফেরদৌস আলম, প্রেসক্লাব মুক্তাগাছার সভাপতি মোশাররফ হোসেন সরকার, সাংবাদিক ফেরদৌস তাজ, এনামুল হক, মোর্শেদুজ্জামান প্রমুখ।
ইত্তেফাক/আরকেজি
