মেলান্দহে ইত্তেফাকের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

আপডেট : ২৪ ডিসেম্বর ২০১৭, ১৭:৫৯
জামালপুরের মেলান্দহে দৈনিক ইত্তেফাকের ৬৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত হয়েছে। এ উপলক্ষে রবিবার বিকেল ৪টায় মেলান্দহ পৌর অডিটোরিয়ামে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পৌরমেয়র শফিক জাহেদী রবিন এতে প্রধান অতিথির বক্তব্য দেন। 
 
দৈনিক ইত্তেফাকের সংবাদদাতা-রিপোর্টার্স ইউনিটির সভাপতি মো. শাহ্ জামালের সভাপতিত্বে অনুষ্ঠিত অলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন-মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আলহাজ এসএম আ: মান্নান, বাংলাদেশ বেতার-বিটিভির কণ্ঠশিল্পী ও পৌরসচিব শরীফুল ইসলাম ভূইয়া।
 
অন্যান্যের মধ্যে  বক্তব্য রাখেন-ইঞ্জিনিয়ার সবুজ কাজী, শ্যামপুর যুবলীগের সভাপতি মমিনুল হক ফারাজী, মেলান্দহ রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক ফরিদুল ইসলাম, আহসান হাবিব মেম্বার, ফটো সাংবাদিক জিল্লুর রহমান রতন ও দৈনিক সংবাদের প্রতিনিধি ছামিউল ইসলাম প্রমুখ। 
 
অনুষ্ঠানে বক্তারা বলেন-দৈনিক ইত্তেফাক ১০টাকার কোন পত্রিকা নয়। বাংলাদেশ-বঙ্গবন্ধু ও ইত্তেফাক একই সূত্রে গাঁথা। এর উজ্জল দৃষ্টান্ত, স্বাধীন-বস্তুনিষ্ঠ সংবাদ মাধ্যম নামীয় একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। দেশ-বিদেশে জুড়েই যার আস্থা।
 
ইত্তেফাক/ রেজা