ইত্তেফাকের প্রতিষ্ঠাবার্ষিকীতে যশোরের অনুষ্ঠান

আপডেট : ২৪ ডিসেম্বর ২০১৭, ১৮:০৪
দৈনিক ইত্তেফাকের ৬৫ বছরে পদার্পন উপলক্ষে রবিবার বেলা ১২টায় প্রেসক্লাব যশোর মিলনায়তনে আনন্দ অনুষ্ঠানের আয়োজন করা করা হয়। অনুষ্ঠানে জেলা প্রশাসক মো. আশরাফ উদ্দিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
 
যশোর অফিসের স্টাফ রিপোর্টার আহমেদ সাঈদ বুলবুলের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, যশোর সাংবাদিক ইউনিয়নের সভাপতি সাজেদ রহমান বকুল এবং কবি ও সাংবাদিক ফখরে আলম বক্তব্য রাখেন। অন্যান্যের মধ্যে বিএফএইজে’র সহ-সভাপতি মনোতোষ বসু, জেইউজে’র সাধারণ সম্পাদক মিলন রহমান, সাবেক সভাপতি মামুন রহমান, প্রেসক্লাব যশোরের সাবেক সভাপতি ফকির শওকতসহ সাংবাদিক, সংস্কৃতিকর্মী, উন্নয়নকর্মী ও উপজেলা প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন। পরে প্রধান অতিথি ও অন্যান্য অতিথিবৃন্দ কেক কাটেন।
 
ইত্তেফাক/রেজা