মহেশপুরে ইত্তেফাকের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

আপডেট : ২৪ ডিসেম্বর ২০১৭, ১৮:২১
 
মহেশপুর প্রেসক্লাবে রবিবার সকালে দৈনিক ইত্তেফাকের ৬৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। 
মহেশপুর সংবাদদাতা আব্দুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মহেশপুর সরকারি ডিগ্রি কলেজের উপাধাক্ষ নির্বান চন্দ্র মণ্ডল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মহেশপুর পৌর ল্যাব মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এটিএম খাইরুল আনাম, মহেশপুর প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি সাজ্জাদুল ইসলাম সাজ্জাদ, জেলা পরিষদের সদস্য শেখ হাশেম আলী, ফতেপুর ইউপি চেয়ারম্যান সিরাজুল ইসলাম সিরাজ,  মহেশপুর সাহিত্য পরিষদের সহ-সভাপতি শ্যাম সুন্দর কুণ্ড, সাংবাদিক শামীম আশরাফ প্রমুখ। এছাড়া উপস্থিত ছিলেন মহেশপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুস সেলিম, মহেশপুর পৌরসভার কাউন্সিলর নজরুল ইসলাম প্রমুখ।
 
ইত্তেফাক/আরকেজি