কালীগঞ্জে রবিবার বেলা ১১টায় হাঙ্গার ফ্রি ওয়াল্ড অডিটরিয়ামে ইত্তেফাকের ৬৫তম প্রতিষ্ঠাবার্ষিকী জমকালো আয়োজনের মধ্যে দিয়ে উদযাপিত হয়েছে। ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ারুল আজিম আনার প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে কেক কেটে অনুষ্ঠানের শুভ সূচনা করেন। এতে সভাপতিত্ব করেন স্থানীয় দৈনিক নবচিত্র পত্রিকার সম্পাদক ও দৈনিক ইত্তেফাকের পরিবেশক আলহাজ শহীদুল ইসলাম। বক্তব্য রাখেন প্যানেল মেয়র আশরাফুল ইসলাম, শহীদ নূর আলী ডিগ্রি কলেজের অধ্যক্ষ রাশেদ ছাত্তার তরু, সরকারি নলডাঙ্গা ভূষন পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মকবুল হোসেন তোতা, দৈনিক ইত্তেফাকের সংবাদদাতা সহকারী অধ্যাপক রফিকুল ইসলাম মন্টু প্রমুখ।
ইত্তেফাক/আরকেজি
