আলোচনা সভা, কেক কাটা ও র্যালির মধ্যে দিয়ে নওগাঁয় দৈনিক ইত্তেফাকের ৬৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে রবিবার বেলা ১১টায় শহরের ঐতিহ্যবাহী প্যারীমোহন সাধারণ গ্রন্থাগার হল রুমে অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুলিশ সুপার ইকবাল হোসেন।
নওগাঁ মুক্তিযোদ্ধা সংসদের সদর উপজেলা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা গোলাম সামদানীর সভাপতিত্বে এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্তি পুলিশ সুপার (সার্বিক) রাশেদুল হক, কবি ও সাহিত্যিক প্রাক্তন অধ্যাপক আতাউল হক সিদ্দিকী, জাতীয় পার্টির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও জেলার সভাপতি অ্যাডভোকেট তোফাজ্জল হোসেন খান, সাংস্কৃতিক ব্যক্তিত্ব রোটারিয়ান চন্দন দেব।
এছাড়াও বক্তব্য রাখেন নওগাঁ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) তোরিকুল ইসলাম, কলামিস্ট ও প্রবীণ সাংবাদিক এবিএম রফিকুল ইসলাম, সিনিয়র সাংবাদিক মাসুদুর রহমান রতন, জহির রায়হান চলচ্চিত্র সংসদ নওগাঁর সভাপতি হবিবর রহমান চৌধুরী, বরেন্দ্র রেডিওর চিফ পোগ্রাম ও সিনিয়র রিপোর্টার রিফাত হোসেন সবুজ, ইত্তেফাকের মহাদেবপুর সংবাদদাতা আজাদুল ইসলাম, মান্দার সংবাদদাতা হাবিবুর রহমান, নিয়ামতপুর সংবাদদাতা জনি আহমেদ।
উপস্থিত ছিলেন বৈশাখীর প্রতিনিধি এবাদুল হক, বাংলা টিভির প্রতিনিধি আশরাফুল ইসলাম নয়ন, দৈনিক যুগান্তরের প্রতিনিধি আব্বাস আলী, তৃতীয় মাত্রার প্রতিনিধি আব্দুল মান্নান, প্রত্যাশা প্রতিদিনের প্রতিনিধি ফারমান আলী, যায়যায়দিনের প্রতিনিধি রুহুল আমীনসহ জেলার বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের নেতারা।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন দৈনিক ইত্তেফাক পত্রিকা ও একাত্তর টেলিভিশনের জেলা প্রতিনিধি তন্ময় ভৌমিক। পরে একটি র্যালি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
ইত্তেফাক/আরকেজি
