পঞ্চগড়ে ইত্তেফাকের ৬৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

আপডেট : ২৪ ডিসেম্বর ২০১৭, ১৮:৫৮
বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পঞ্চগড়ে প্রাচীনতম সংবাদপত্র দৈনিক ইত্তেফাকের ৬৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি, কেক কাটা ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে।
 
সকালে পঞ্চগড় প্রেসক্লাব চত্বর থেকে বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। পঞ্চগড় জেলা পরিষদের চেয়ারম্যান মো. আমানুল্লাহ বাচ্চু ও পঞ্চগড় পৌরসভার মেয়র মো. তৌহিদুল ইসলামের নেতৃত্বে র‌্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আবার পঞ্চগড় প্রেসক্লাবে গিয়ে শেষ হয়।
 
দৈনিক ইত্তেফাকের পঞ্চগড় প্রতিনিধি সাজ্জাদুর রহমান সাজ্জাদের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধানমন্ত্রীর কার্যালয়ের এটুআই প্রকল্পের জনপ্রেক্ষিত বিশেষজ্ঞ নাঈমুজ্জামান মুক্তা প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। পঞ্চগড় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আনোয়ার সাদাত সম্রাট, জেলা উদীচীর সভাপতি ও ভজনপুর ডিগ্রি কলেজের অধ্যক্ষ বিশিষ্ট শিক্ষাবিদ মো. শফিকুল ইসলাম, জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক প্রহল্লাদ চন্দ্র বর্মন, পঞ্চগড় প্রেসক্লাবের সভাপতি এ রহমান মুকুল, সাধারণ সম্পাদক সফিকুল আলম সফিক অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। আলোচনা সভার শুরুতে জেলা জাতীয় পার্টির (জেপি) সাধারণ সম্পাদক মো. আমিনুর রহমান স্বাগত বক্তব্য দেন।
IMG0
অনুষ্ঠানে বিশিষ্ট আইনজীবী অ্যাডভোকেট আদম সুফি, আটোয়ারী আলোয়াখোয়া স্কুল এন্ড কলেজের প্রভাষক মো. মাজিদুল ইসলাম আকাশ, দৈনিক ইত্তেফাকের তেতুলিয়া সংবাদদাতা মো. আশরাফুল ইসলাম, দেবীগঞ্জ সংবাদদাতা মো. জাকির হোসেন কবির, জেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মো. সাইফুল ইসলাম বাবু, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি কামরুজ্জামান শেখ মিলন, সাংবাদিক এ হোসেন রায়হান, সাবিবুর রহমান সাবিব, শামসউদ্দিন চৌধুরী কালাম, সরকার হায়দার, আবুল কাশেম রুমেল, মো. মোশাররফ হোসেন, রাজিউর রহমান রাজু, জামিল চৌধুরী ডলার, হাসিবুল করিম, মো. শহিদুল ইসলাম, আসাদুজ্জামান আপেল, বোদা প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম, মো. খোরশেদ আলম, হাসিবুল ইসলাম, গোফরান বিপ্লব, কামরুল ইসলাম কামু, শিক্ষক আব্দুল আজিজ প্রমুখ উপস্থিত ছিলেন।
 
বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের স্বপক্ষের প্রাচীনতম দৈনিকের অগ্রণী ভুমিকার জন্য ইত্তেফাকের প্রতিষ্ঠাতা তফাজ্জল হোসেন মানিক মিয়া ও ইত্তেফাক পরিবারের প্রতি গভীর কৃতজ্ঞতা জানিয়ে বক্তারা বলেন, ইত্তেফাক বরাবরই দেশের স্বাধীনতা ও সাবভৌমত্বের প্রতি অনুগত থেকে বস্তুনিষ্ঠ সাংবাদিকতা করে আসছে। ভবিষ্যতেও দেশের মাটি ও মানুষের অধিকার নিয়ে সংবাদ প্রকাশ করে আসবে বলে আশা প্রকাশ করেন।
 
ইত্তেফাক/কেআই