সুন্দরগঞ্জে ইত্তেফাকের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

আপডেট : ২৪ ডিসেম্বর ২০১৭, ১৯:১৩
 
উপজেলায় গৌরব, ঐতিহ্য ও মুক্তিযুদ্ধের চেতনাবহ বহুল প্রচারিত দৈনিক ইত্তেফাক পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।
 
রবিবার উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে পত্রিকাটি ৬৫তম বছরে পদার্পণ উপলক্ষে এক আলোচনা সভা উপজেলা সংবাদদাতা ও উপজেলা প্রেসক্লাবের সভাপতি রাশিদুল আলম চাঁদের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার এসএম গোলাম কিবরিয়া। বিশেষ অতিথি হিসেবে ছিলেন গাইবান্ধা জেলা পরিষদ সদস্য এমদাদুল হক নাদিম, থানা অফিসার ইনচার্জ আতিয়ার রহমান ও মাধ্যমিক শিক্ষা অফিসার মাহমুদ হোসেন মন্ডল। বক্তব্য রাখেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ও সাংবাদিক শাহজাহান মিঞা, সরকারি আমিনা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মোস্তাফিজার রহমান, উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শাহ মো. রেদওয়ানুর রহমান, সাংবাদিক মোশাররফ হোসেন বুলু, একেএম শামসুল হক, গোলজার রহমান, শাহজাহান মিয়া, আব্দুল মতিন সরকার, রেজাউল ইসলাম, ইমদাদুল হক, মশিউর রহমান মিঠু, মাসুদ আলম প্রমুখ।
 
ইত্তেফাক/আরকেজি